ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেক্স: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার সেনাবাহিনীর নতুন নিয়োগকৃতদের ওই শিবির লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানা গেছে। খবর আর জাজিরার।

আল শাবাবের রেডিও আল আনদালুসে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীটির যোদ্ধারা হামলাটি চালিয়েছে।

এ বিষয়ে সোমালিয়ার সেনা কর্মকর্তা মোহামেদ আদান বলেন, ‘আমি নিজেই ১৫ জনের মরদেহ দেখেছি। এরা সবাই সদ্য নিযুক্ত সেনা সদস্য।’ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মোহামেদ আদান জানান, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মোগাদিসু মদিনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ১৮ মাসের মধ্যে এটাই রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। মোগাদিসুতে প্রায়ই এ ধরনের হামলা চালায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল শাবাব গোষ্ঠী। ধারণা করা হচ্ছে তারাই হয়তো ভয়াবহ ওই হামলা চালিয়েছিল।

ট্যাগস

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৫

আপডেট সময় ১২:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১