ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

উওেজনা বাড়ায়, দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেক্স :আবারও উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীন সাগর। মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বে বিতর্কিত ঐ অঞ্চলে যুদ্ধবিমান বহনকারী জাহাজের একটি বহর প্রবেশ করেছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, নৌবহরের মধ্যে গাইডেড মিসাইল ক্রুজারবাহী ইউএসএস শিলোহ এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হ্যালসি রয়েছে।

বিবৃতিতে বাহিনী বলেছে, ‘দক্ষিণ চীন সাগরে অবস্থানের সময় আঘাত হানতে সক্ষম দলটি সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালন করবে, যার মধ্যে রয়েছে- স্থির ও রোটারি উইং যুদ্ধবিমানের ফ্লাইট অপারেশন্স, উপকূলে আঘাত হানার মহড়া এবং ভূপৃষ্ঠ ও আকাশ ইউনিটের কৌশলগত সমন্বিত প্রশিক্ষণ।

দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরীগুলোর অভিযান ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ।’

যুক্তরাষ্ট্রের এই নৌবহর এমন সময় দক্ষিণ চীন সাগরে প্রবেশ করলো যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার পুরোটাই চীন নিজের বলে দাবি করে আসছে। তবে যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে পাল্টা দাবি করছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উওেজনা বাড়ায়, দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী

আপডেট সময় ১১:৪৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১