ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো নিজ দেশে তৈরি ডেস্ট্রয়ার, ”মাইনহান্টার”

”ইরানের নতুন ডেস্ট্রয়ার”

আন্তর্জাতিক ডেক্সঃ   ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে দেশে তৈরি ‘দেনা’ এবং ‘শাহিন’ নামে দুটি জাহাজ যুক্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট হাসান রুহানি জাহাজ দুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

আজ (সোমবার) সকালে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, দেনা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ইরানি নৌবাহিনীতে যোগ দান করা পঞ্চম ডেস্ট্রয়ার।

তিনি বলেন, এই ডেস্ট্রয়ারটি সম্পূর্ণভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি করেছে এবং নৌবাহিনীর নজরদারি এবং অংশগ্রহণের মধ্যদিয়ে এর নির্মাণ কাজ শেষ হয়েছে।

অ্যাডমিরাল রাস্তেগারি জানান, দেশে তৈরি এই ডেস্ট্রয়ারের ফায়ার কন্ট্রোল সিস্টেম অন্যতম আধুনিক সিস্টেম যা দেশের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। এই ডেস্ট্রয়ার একসাথে ৪০ টি টার্গেট সনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে পাঁচটির বেশি টার্গেটে হামলা চালাতে পারে।

অ্যাডমিরাল রাস্তেগারি আরো জানান যে, এই নতুন ডেস্ট্রয়ারে অত্যন্ত উন্নতমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বসানো হয়েছে। পাশাপাশি ডেস্ট্রয়ারটির রেডিও ব্যান্ড আরো বিস্তৃত করা হয়েছে।

রাস্তেগারি জানান, শাহীন নামের মাইন হান্টারটি ৩৩ মিটার লম্বা এবং ১১ মিটার চওড়া। উচ্চতা ১৮০ সেন্টিমিটার। তিনি জানান, ইরানের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তরুণ বিশেষজ্ঞরা এই মাইন হান্টারটি তৈরি করেছেন।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো নিজ দেশে তৈরি ডেস্ট্রয়ার, ”মাইনহান্টার”

আপডেট সময় ০৬:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১