ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায়, ৫৩ নিহত

আন্তর্জাতিক ডেক্সঃ  আবারও বড় ধরণের সহিংসতার ঘটনা দেখলো নাইজেরিয়া। জামফ্রা প্রদেশের একাধিক গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গ্রামগুলোয় প্রবেশ করে অস্ত্রধারীরা। একের পর এক গ্রামে চালায় তাণ্ডব, হত্যা ও লুটপাট। জ্বালিয়ে দেয় বাড়িঘর। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতভর চলে এ সন্ত্রাসী কর্মকাণ্ড।

কাছাকাছি জঙ্গলেই লুকিয়ে আছে হামলাকারীরা এমন ধারণা গ্রামবাসীদের। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা তাদের। জামফ্রা প্রদেশের বিভিন্ন গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নাইজেরিয়ায় দিনদিনই বাড়ছে এ ধরনের হামলার ঘটনা। একইসাথে প্রায়ই অপহরণের শিকার হয় স্কুল শিক্ষার্থীরা। গত ৬ মাসে সাড়ে ৮শ’র বেশি শিক্ষার্থী অপহৃত হয়।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায়, ৫৩ নিহত

আপডেট সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১