ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মহাকাশে যেতে ২৮ মিলিয়ন ডলার নিলাম জয়

প্রযুক্তি ডেক্সঃ   অ্যামাজন প্রধান জেফ বেজোসের সঙ্গে মহাকাশে যেতে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি টাকা) খরচ করে নিলাম জিতেছেন এক ব্যক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী হতে যাচ্ছেন। বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি শনিবার এই নিলামের আয়োজন করে।

এক টুইট বার্তায় কোম্পানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে।

১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন। এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, বেজোসের ছোট ভাই মার্ক বেজোস এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক।

প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগে সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের নিচে। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়।

এই নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন @clubforFuture-কে দেয়া হবে বলে একটি টুইটার বার্তায় জানানো হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে।

এই সপ্তাহের শুরুর দিকে ইন্সটাগ্রামে একটি পোস্টে অ্যামাজন প্রধান লিখেছেন, ‘জুলাই মাসের বিশ তারিখে আমার ভাইয়ের সঙ্গে আমি এই যাত্রা শুরু করবো। সবচেয়ে সেরা অভিযান, আমার প্রিয় বন্ধুর সঙ্গে।’

ব্লু অরিজিন জানিয়েছে, নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানটি তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উপরে নিয়ে যাবে, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করতে পারবেন। ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসবে। সবমিলিয়ে এই ভ্রমণের সময় হবে ১০ মিনিট।

তবে জেফ বেজোস একাই নন, রিচার্ড ব্রানসন নামের আরেক আমেরিকান মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছেন। ভার্জিন ভিএসএস ইউনিটি নামের একটি মহাকাশযানে করে তিনি ৮ জুলাই পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারেন।

সূত্র : বিবিসি

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহাকাশে যেতে ২৮ মিলিয়ন ডলার নিলাম জয়

আপডেট সময় ১২:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১