ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

”ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫” এই ৩ আসনে নৌকার মাঝি চূড়ান্ত হবে আজ

স্টাফ রিপোর্টারঃ  আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে শনিবার (১২ জুন) সকাল ১১টায়। সভায় সভাপতি হিসেবে গণভবনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫— এই তিন আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গতকাল শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন।

এরই মধ্যে তিন আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১০ জুন) ছিল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।

তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে কুমিল্লা-৫ আসনের জন্য। ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন। সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২৫টি। সব মিলিয়ে তিন আসনের উপনির্বাচনের জন্য নৌকা প্রতীক পেতে আগ্রহীর সংখ্যা ৯৪।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

তিন সংসদীয় আসনই সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যায়। এর মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ৪ এপ্রিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তারা তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

ট্যাগস

আপডেট সময় ১২:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481