ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দুই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ মিললো পাটক্ষেতে

স্টাফ রিপোর্টার:  সাভারে দুই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ পাটক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ক্ষেতের ভেতর থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুড়ি জব্দ করা হয়। শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার চক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, বরিশালের গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে রায়হান (১৭) ও একই এলাকার নেছারমোল্লার ছেলে নাজমুল (১৮)। তারা একে অপরের খালাতো ভাই।

এদের মধ্যে রায়হান হেমায়েতপুরের উত্তর যাদুরচর এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়াবাসায় থাকতো। সে স্থানীয় আল-নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিল। আর তার খালাতো ভাই নাজমুল বরিশাল থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিল বলে জানায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১০ জুন) রাত ৯টার পরে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি এ দুই কিশোর।পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার ভোরে হারুলিয়া এলাকায় দুই কিশোরকে কুপিয়ে হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় চাষিরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দুই যুবকের নাম রায়হান ও নাজমুল বলে জানা গেছে।

এদের মধ্যে রায়হান যাদুরচর এলাকায় ভাড়াবাসায় থাকতো ও তার খালাতো ভাই নাজমুল বরিশাল থেকে বেড়াতে এসেছিল। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা করে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত পাঁচদিনে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ও বাকি দুজন আত্মহত্যা করেছিলেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ মিললো পাটক্ষেতে

আপডেট সময় ০৩:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১