ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মারার শাস্তি ৪ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে থাপ্পড় মারা যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত।

অবশ্য বৃহস্পতিবার (১০ জুন) অভিযুক্ত ড্যামিয়েন ট্যারেলকে ১৮ মাসের দণ্ড দিয়েছিলেন আদালত, পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়। ফলে ফরাসি প্রেসিডেন্ট থাপ্পড় মারার সাজা হিসেবে মাত্র চার মাস কারাগারে থাকতে হবে সেই যুবককে।

গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ড্রোম এলাকা পরিদর্শনে যান ম্যাক্রো। এ সময় তিনি স্থানীয় একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে ব্যারিকেডের কাছাকাছি যান। সেখানে উপস্থিত ট্যারেল আচমকা সজোরে থাপ্পড় বসিয়ে দেন ফরাসি প্রেসিডেন্টের গালে। সঙ্গে সঙ্গে ম্যাক্রোকে সরিয়ে নেওয়া হয় এবং আটক করা হয় ওই যুবককে

আদালতে ট্যারেলের বিরুদ্ধে ‘জনগণের কর্তৃত্বের অধিকারী ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতা’র অভিযোগ আনেন সরকারি প্রসিকিউটররা। তারা এ ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

প্রেসিডেন্টকে থাপ্পড় মারার দায়ে অভিযুক্তের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারত। তবে সেই তুলনায় অনেকটাই লঘু দণ্ড পেয়েছেন ট্যারেল।

তিনি আদালতে জানিয়েছেন, ম্যাক্রো ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কয়েকদিন আগেই তার দিকে ডিম অথবা ক্রিম ছুড়ে মারার পরিকল্পনা করা হয়েছিল। তবে থাপ্পড় মারার বিষয়টি পূর্বপরিকল্পিত নয়।

বিএফএম টিভির সূত্রমতে, আদালতে ড্যামিয়েন ট্যারেল বলেছেন, আমি মনে করি, ম্যাক্রো খুব স্পষ্টভাবে আমাদের দেশের পতনের প্রতিনিধিত্ব করেন।

অভিযুক্ত যুবক আরও বলেন, আমি যদি ম্যাক্রোকে সূর্যোদয়ের সময় দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতাম, মনে হয় না তিনি রাজি হতেন।

এ দিকে থাপ্পড় খাওয়াকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। গত বৃহস্পতিবার তিনি বিএমএফ টিভিকে বলেন, এটি একটি বেকুব, হিংসাত্মক একটি কাজ। ঘটনাটি ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ত পরিবেশের পরিণতি’ বলেও মন্তব্য করেছেন এ নেতা।

সূত্র : আর-জাজিরা

ট্যাগস

ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মারার শাস্তি ৪ মাসের জেল

আপডেট সময় ১১:০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১