ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মিয়ানমারে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার কাছে বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। শহরের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

ওই সামরিক বিমানটি রাজধানী নেইপিদো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। এটি অবতরণের আগেই বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ছয় সেনাসদস্য এবং বেশ কয়েকজন সন্নাসী বিমানটিতে অবস্থান করছিলেন। একটি মঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তারা।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আশেপাশে কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। নিহতরা সবাই ওই বিমানের আরোহী বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনা থেকে পাইলট এবং এক যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এর আগে গত মাসের শুরুর দিকে মিয়ানমারে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করে একটি বিদ্রোহী গোষ্ঠী। দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ওই হামলা চালায়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। অপরদিকে সামরিক সরকার কঠোর হস্তে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত

আপডেট সময় ০১:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১