ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাগলান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ মাইন অপসারণকারী। তারা সবাই ‘হ্যালো ট্রাস্ট’র কর্মী ছিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ মুখোশ পরা বন্দুকধারীরা সংস্থাটির কার্যালয়ের হামলা চালায়। কর্মীরা আশেপাশের এলাকার মাঠ থেকে স্থলমাইন অপসারণের কাজ শেষে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। গোলাগুলিতে আরও কয়েকজন কর্মী আহত হন।

এ বিষয়ে প্রথমে তালেবানকে দোষারোপ করা হলেও, হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

পহেলা মে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পরই দেশটিতে বেড়েছে সহিংসতা। সোভিয়েত দখলদারিত্ব অবসানের প র আফগানিস্তানের মাইন অপসারণে ১৯৮৮ সালে গঠিত হয় ‘হ্যালো ট্রাস্ট’। যাতে সহায়তা দিয়ে আসা ব্যক্তিদের তালিকায় ছিলেন প্রিন্সেস ডায়ানাও।

ট্যাগস

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত

আপডেট সময় ১২:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১