ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ

সূর্য গ্রহন

ফিচার ডেক্সঃ   বৃহস্পতিবার (১০ জুন) হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় দুপুর ১টা ৭ মিনিটে শুরু হবে এ গ্রহণ। এটি সর্বোচ্চ অবস্থায় পৌঁছবে বিকেল ৪টা ৩৬ মিনিটে। আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৬ মিনিটে।

সূর্যগ্রহণ শুরুর পর চাঁদ সূর্যের মুখ জুড়ে ধীরে ধীরে কাঁপতে শুরু করবে। বাংলাদেশ থেকে তিন মিনিট ৫১ সেকেন্ড ধরে দেখা যাবে এ সূর্যগ্রহণ। এ সময় অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। জানা গেছে, সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। যাকে বলে ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের ফলে আকাশের কোলে সৌন্দর্য বিচ্ছুরিত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আগুনের বলয় দেখা যাবে রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড থেকে। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আজকের সূর্যগ্রহণ দেখা যাবে কানাডা, গ্রিনল্যান্ড ও রাশিয়া থেকে। গ্রহণের কক্ষপথ কানাডার উত্তর অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উত্তর দিয়ে পার করবে। কানাডায় এই গ্রহণ তিন মিনিট স্থায়ী হবে। তবে ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে।

অরুণাচলের দিবাং অভয়ারণ্য অঞ্চল এলাকা থেকে এই সূর্যগ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল ৫টা ৫২ মিনিট নাগাদ। পাশাপাশি, লাদাখে সূর্যগ্রহণ দেখা যাবে ৬টা ১৫ মিনিট নাগাদ। এছাড়া ভারতের আর কোনো জায়গা থেকেই দেখা যাবে না এই গ্রহণ।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। আর তা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ

আপডেট সময় ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১