ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে “অং সান সু চি”র বিচার

য়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চি

আন্তর্জাতিক ডেক্সঃ  মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার (১৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে। এএফপিকে এ তথ্য জানিয়েছেন সু চির আইনজীবী। 

নোবেলজয়ী এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে।

সু চির আইনজীবী মিন মিন সো সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে ‘আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব।’

মিন মিন বলেন, ‘তিনি (সু চি) সবার সুস্থতা কামনা করেছেন।’

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। সুচি ও সরকারের প্রেসিডেন্টসহ অনেক আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকেই দেশটির জনসাধারণ জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হন।

জান্তা সরকারের হাতে গৃহবন্দি হওয়ার পর থেকে সু চির আইনজীবী মাত্র দু’বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এসময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে আইনজীবীকে বেশ বেগ পেতে হয়েছে।

জান্তা সরকার ইতোমধ্যে সু চির দল এনএলডি বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশনের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে “অং সান সু চি”র বিচার

আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১