ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি শ্রমিকসহ আটক ১৫৬

আন্তর্জাতিক ডেস্ক:  অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযান শুরু করেছে মালয়েশিয়া সরকার। গতকাল রবিবার রাত ১১টায় সাইবারজায়ায় একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ অবৈধ বিদেশি শ্রমিককে আটক করে পুলিশ।

এছাড়াও বহু অবৈধ বাংলাদেশি বনে জঙ্গলে পালিয়ে আছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানান, ‘মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তিন মাস গোয়েন্দা তথ্যের পর এই অভিযান পরিচালনা করা হয়।’

দাতুক খায়রুল আরও জানান, ‘কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণশ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না। আটকদের বেশির ভাগই অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন। এই বিষয়টি অবিলম্বে মানবসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ৬২ জন, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্থান ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

তাদের সবার বয়স ৫০ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন। এদের মধ্যে ১২ জন নারী ও ২ জন শিশু রয়েছেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি শ্রমিকসহ আটক ১৫৬

আপডেট সময় ০৬:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১