ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইসরাইলী পুলিশ আল জাজিরার সাংবাদিককে ছাড়তে বাধ্য হলো

আন্তর্জাতিক ডেস্ক: আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

পুর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। খবর আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ বুদেইরিকে গ্রেফতারের পর আল জাজিরার ক্যামেরামান নাবিল মাজাউই’র সরঞ্জামও ধ্বংস করে। বুদেইরি বলেন, ‘তারা সবদিক থেকে আসতে থাকে, আমি জানি না কেন, তারা আমাকে দেয়ালের দিকে লাথি মারে।’

তিনি আরও বলেন, ‘তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে লাথি মারে… সবদিক থেকে তারা আমাকে লাথি মারতে থাকে।’

ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখলকে উল্লেখ করতে এ শব্দটি ব্যবহার করে ফিলিস্তিনিরা।

গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।

বুদেইরি বলেন, তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন তিনি ‘অপরাধী’। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পরনের ভারি জ্যাকেট খুলতে বা চোখ বন্ধ করতে বাঁধা দেয়া হয়।

ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন। তবে বুদেইরি এই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ১৫ দিন শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরাইলী পুলিশ আল জাজিরার সাংবাদিককে ছাড়তে বাধ্য হলো

আপডেট সময় ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১