ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার, আটক ২

সাভার ওআশুলিয়া প্রতিনিধি :পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে এক শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, রাতে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে হাবিবা খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহত নারী পোশাক শ্রমিকের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

অপরদিকে, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। পুলিশ বলছে, নিহত ওই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

অন্যদিকে, আশুলিয়ার বেরণ এলাকায় একটি বাড়িতে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কে পড়ে মাসুম নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আশুলিয়ার থানার (এসআই) কাউসার আহমেদ বলেন, এই ঘটনায় বাড়ির ম্যানেজারকে আটক করা হয়েছে। তিনটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার, আটক ২

আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১