ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি :যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুইটি ম্যাকজিন ও এক রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) ভোরে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের খলশি বাজার থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের শ্রী কানায় সরকারের ছেলে শ্রী শঙ্কর কুমার সরকার (২৭) ও একই এলাকার পুটখালী পূর্বপাড়া গ্রামের সাজ্জাত আলীর ছেলে আজিম শেখ (১৯)।

যশোরের শার্শার নাভারণ সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে অস্ত্রও গুলি এনে সীমান্তে বেচা-কেনা হচ্ছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বেনাপোলের খলশি বাজারে অবস্থিত রিপন মিয়া নামে একজনের চায়ের দোকানের ভিতর থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুইটি ম্যাকজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১