ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

হামাসের ঘাঁটিতে এক বিস্ফোরণে ২ প্রতিরোধ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাঁটিতে এক বিস্ফোরণের ঘটনায় দুই প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি যোদ্ধা হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের সদস্য।

গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘ফিলিস্তিন আলআন’ বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করছিল হামাসের বিশেষজ্ঞ টিম। বুধবার দুপুরে সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে, কাসসাম ব্রিগেডের ওই দুই যোদ্ধা নিহত হন।

ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করে নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা বলে উল্লেখ করেছে।

গত মাসের গোড়ার দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো।

দখলদার ইসরায়েল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়।

ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন।

তারা এই ১২ দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়।

ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়।

সূত্র: পার্সটুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হামাসের ঘাঁটিতে এক বিস্ফোরণে ২ প্রতিরোধ যোদ্ধা নিহত

আপডেট সময় ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১