ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘ দূতের আহ্বান

জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ

আন্তর্জাতিক ডেক্সঃ  ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, জ্বালানিসহ সমস্ত জরুরি পণ্য প্রবেশের ওপর থেকে সবধরনের বাধা তুলে নিতে হবে। এর সঙ্গে কোনো রকমের রাজনৈতিক ও সামরিক ইস্যু যুক্ত করা ঠিক হবে না।

মার্টিন গ্রিফিথ এই আহ্বান জানালেও পর্যবেক্ষকরা মনে করেন, তার এ আহ্বানের কারণে ইয়েমেনের সংকট নিরসন হবে না। তারা মনে করেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ইয়েমেনিরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে।

গতকাল সংবাদ সম্মেলনের আগে গ্রিফিথ ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালেক আল-হুথির সঙ্গে সাক্ষাৎ করেন। ইয়েমেনের ওপর থেকে সৌদি জোটের বর্বর অবরোধ তুলে নেয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কড়া সমালোচনা করেন হুথি নেতা আবদুল মালেক।

সূত্রঃ পার্স টুডে

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘ দূতের আহ্বান

আপডেট সময় ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১