ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্য সরিয়ে নিচ্ছে তিন হাজার আফগানকে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে তিন হাজারের বেশি আফগানকে সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে। এরা সবাই ব্রিটিশ সেনাবাহিনী ও দেশটির সরকারকে সহযোগিতা করেছে বা সহযোগিতাকারী পরিবারের সদস্য।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনা প্রত্যাহারের ঘোষণার পর নিরাপত্তা ইস্যুটি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

একই সঙ্গে যুক্তরাজ্যে এদের বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার। স্থায়ীভাবে তারা সেখানে বসবাস করতে পারবেন। এর মধ্যে ১ হাজার ৩শ জন দেশটিতে প্রবেশ করেছে।

সিবিসি জানায়, আফগানিস্তানে ব্রিটিশ আর্মি এবং দেশটির সরকারের বিভিন্ন সংস্থায় দোভাষী হিসেবে কাজ করতেন বহু আফগান।

বিদেশি সেনাদের অনুপস্থিতিতে স্থানীয় তালেবানদের প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারেন এসব ব্যক্তি। এমন শঙ্কা থেকেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আল কায়দা।

সেই হামলায় প্রায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। এরপরই আল কায়দার পৃষ্ঠপোষক তালেবানকে দমন করতে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো।

ভিয়েতনাম যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ। অবশেষে এ যুদ্ধ অবসানের লক্ষ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর আফগানিস্তান থেকে চলতি বছরের মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারে তালেবানের সঙ্গে চুক্তি করেছিলেন। তবে সেনা প্রত্যাহারের এ সময়সীমা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: বিবিসি

ট্যাগস

যুক্তরাজ্য সরিয়ে নিচ্ছে তিন হাজার আফগানকে

আপডেট সময় ০৩:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১