ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

জাতীয় সংসদ সচিবালয়ের জন্য বাজেট ৩৩৬ কোটি টাকা অনুমোদন

অর্থনীতি ডেক্সঃ  আসন্ন ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় সংসদ সচিবালয়ের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

এই বরাদ্দ গত অর্থবছরের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা, অর্থাৎ ৭ দশমিক ১২ শতাংশ বেশি। রোববার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ৩২তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সংসদ সচিবালয় কমিশন বৈঠকের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

এতে কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে ২০২১-২০২২ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেয়া হয়েছে, যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ বেশি।

এছাড়া বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন দেয়া হয়। সেই সঙ্গে ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকের শুরুতে বিগত ৩১তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ সচিবালয়ের জন্য বাজেট ৩৩৬ কোটি টাকা অনুমোদন

আপডেট সময় ০৬:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১