ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টানা তিন দিন বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা

প্রতিকি ছবি

আবহাওয়া ডেক্সঃ  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও আগামী তিন দিন সারাদেশে বৃষ্টির শঙ্কা থাকছে। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও রংপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পরে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, মাসের শেষ দিকে অর্থাৎ ৩০ ও ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশা উপকূল অতিক্রমের পর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ড ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং দেশের অন্যান্য উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টানা তিন দিন বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১২:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১