ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পপিকে গলা কেটে হত্যা

নারায়নগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মে) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি আলামত হিসেবে জব্দ করেছে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত গৃহবধূ তানজিদা আক্তার পপি (২৫) ফতুলা থানার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে। আটক হীরা চৌধুরী (৩০) মাদকাসক্ত বলে জানা গেছে। তিনি একই থানার পূর্ব লামাপাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। তাদের সংসারে তুষার (১০) ও তোয়াফ (৬) নামে দুটি শিশু সন্তান রয়েছে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হীরা চৌধুরী তার স্ত্রীকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পাশের রুমে গিয়ে আত্মগোপন করেন। পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হীরাকে আটক করে। এছাড়া পপির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পপির মা জানান, ১৩ বছর আগে উভয় পরিবারের সম্মতিতে পপি ও হীরার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে চাহিদা পূরণের চেষ্টা করতেন তারা। মেয়ের সুখের জন্য জমি বিক্রি করেও চাহিদা পূরণ করেছেন।

সর্বশেষ হত্যাকাণ্ডের আগের দিন মঙ্গলবার দুপুরেও তার মেয়র শ্বশুর বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে এসেছেন। বুধবার সকাল ৮টার দিকে তাদের ফোন করে জানানো হয় তার মেয়ে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে গিয়ে তারা জানতে পারেন তার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাকির মাসুদ জানান, এ সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর হাত বাঁধা রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পাশের রুমে আত্মগোপন করে থাকা স্বামী হীরাকে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগস

পপিকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০২:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১