ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পদ্মার ঢেউয়ে ভেসে গেল ফেরিঘাটের পন্টুন

ডেক্স রিপোর্ট :ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মায় ঢেউয়ের তোড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া দুই নম্বর ফেরিঘাটের পন্টুন দুই ভাগ হয়ে নদীতে ভেসে গেছে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঘাটে নোঙর করা ফেরি নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ মে) সকালে পদ্মার উত্তাল ঢেউয়ের কবলে এ দুর্ঘটনা ঘটে। 

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস উপকূলের কাছাকাছি চলে আসায় উত্তাল সাগর। মাত্র একদিনের ব্যবধানে উপকূলের দিকে প্রায় ২০০ কিলোমিটার অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত এ ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে।

মোংলা, বাগেররহাট, পটুয়াখালী, সাতক্ষীরাসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর প্রচণ্ড ঝড়ো হাওয়া। সেইসঙ্গে সাগর উত্তাল থাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তীরে।

ধীরে ধীরে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতোমধ্যেই উপকূলবর্তী জেলাগুলোতে বেড়েছে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া। প্লাবিত হচ্ছে সাগর ঘেঁষা গ্রামগুলো।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইতোমধ্যেই দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মার ঢেউয়ে ভেসে গেল ফেরিঘাটের পন্টুন

আপডেট সময় ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১