চট্টহ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ইয়াবা ও মোবাইলসহ দিদার হোসেন (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মে) গভীর রাতে নগরীর আগ্রাবাদ বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদার ক্রেতাদের কাছ থেকে মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করত বলে জানায় পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে আগ্রাবাদ বেপারিপাড়া সুমন টাওয়ারের সামনে থেকে দিদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাসা থেকে আরও ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, সে মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করে। প্রতিটি মোবাইলের বিনিময়ে দুটি থেকে চারটি পর্যন্ত ইয়াবা দেয়। কম দামি মোবাইল হলে এক মোবাইলের বিনিময়ে দুটি এবং একটু বেশি দামি হলে এক মোবাইলের বিনিময়ে চারটি ইয়াবা দেওয়া হয়।
দিদার আরও জানায়, যাদের টাকা থাকে না তারা এই পদ্ধতিতে ইয়াবা কেনে। তিন থেকে পাঁচ দিনের মধ্যে টাকা দিতে না পারলে সেই মোবাইল বিক্রি করে দেওয়া হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হালিশহর ছোটপুল এলাকায় তার বাসা থেকে এ রকম বন্ধকীকৃত ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











