ডেক্স রিপোর্ট :হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির খবরে উল্লাস করেছেন ফিলিস্তিনিরা। তাদের উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গাজার রাস্তায় কেবল উদযাপনের গুলির শব্দ শোনা গেছে।
গত ১০ মে থেকে ২০ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের
১১ দিন পর ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিরতির আনুষ্ঠানিক ঘোষণা এল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে অনুমতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল।
আরও পড়ুন: যে দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি
স্থানীয় সময় শুক্রবার (২১ মে) রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে হামাসের কর্তৃপক্ষের একজন এই খবর বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











