ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় জনগণকে সচেতন না করে সরকারকে দুষছে বিএনপি’

ডেক্স রিপোর্ট :করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬শ’ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে এল কী করে?

স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই।

বিএনপি মহাসচিবের কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করল, তখন তারা কৌশলে এর বিরোধিতা করল।

বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল তাও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে অথচ যখন মানুষের জীবন- জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্যা ইকোনোমিস্ট, যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোর্সসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে এগিয়ে যাচ্ছে।

বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

তিনি বলেন, জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় জনগণকে সচেতন না করে সরকারকে দুষছে বিএনপি’

আপডেট সময় ০১:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১