যশোরের উপশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দীন (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) বেলা ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দীন যশোর সদর উপজেলার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যে তাদের টিনের ঘরের খুঁটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় সে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) অনুপম রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলাউদ্দীনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











