ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ১৭ দেশে ছড়িয়েছে; বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেক্সঃ  বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে কমপক্ষে ১৭টি দেশে। তারা আরো বলেছে, ভারতে প্রথম পাওয়া যায় করোনা ভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট।

মঙ্গলবার নাগাদ জিআইএসএইড-এর মুক্ত ডাটাবেজে কমপক্ষে ১২০০ সিকুয়েন্স আপলোড করা হয়েছে।

এগুলো শনাক্ত করা হয়েছে কমপক্ষে ১৭টি দেশ থেকে। বেশির ভাগ সিকুয়েন্স আপলোড করা হয়েছে ভারত, বৃটেন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে। করোনা ভাইরাস মহামারির সাপ্তাহিক আপডেটে এসব তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এর মধ্যে বাংলাদেশের নাম আছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ কোটি ৮৩ লাখ। এ সময়ে মারা গেছেন কমপক্ষে ৩১ লাখ ৩০ হাজার। এ তথ্য জনস হপকিন্স ইউনিভার্সিটির।

বুধবার সকালে সর্বশেষ আপডেটে এই ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) জানিয়েছে, বর্তমানে বিশ্বজুরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৪৪৩। মৃতের সংখ্যা ৩১ লাখ ৩১ হাজার ২৫০।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে এখনও যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৯ জন। মারা গেছেন কমপক্ষে ৫ লাখ ৭৩ হাজার ৩৫৫ জন। সংক্রমণের দিক দিয়ে ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে। এই সংখ্যা এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ১৭ দেশে ছড়িয়েছে; বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১