ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফরিদপুরে মার্কেটে উপচেপড়া ভিড়, সামলাতে মাঠে পুলিশ সুপার

 ফরিদপুর প্রতিনিধি:করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ঈদকে সামনে রেখে ফরিদপুরের মার্কেট ও শপিং মলগুলোতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টার পর থেকে প্রতিটি মার্কেটের সামনে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কোনো বালাই ছিল না।এ অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে সশরীরে মাঠে নেমেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান তবে, বাধ্য করে নয়, উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে পরিস্থিতি মোকাবিলায় মাঠে থেকে কাজ করছেন তিনি।

এসময় তিনি দোকানদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মার্কেটগুলোর মালিকদের করোনার বিধিবিধান মেনে চলার জন্য আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, আমরা সচেতনতার মাধ্যমে সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করব, জোর করে বা আইন প্রয়োগ করে নয়। আশা করছি, সবাই ঝুঁকি ও বিপদ বুঝতে পেরে নিজ থেকেই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

তিনি আরও বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরার বিকল্প নেই। পুলিশ সবাইকে আহ্বান জানাতে চায়, সবাই সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মানার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো মাস্ক পরা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ওসি মো. জলিল, বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিলাসহ ব্যবসায়ী নেতারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফরিদপুরে মার্কেটে উপচেপড়া ভিড়, সামলাতে মাঠে পুলিশ সুপার

আপডেট সময় ০২:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১