ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা শনাক্তে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেক্সঃ   গত কয়েক দিন ধরেই একের পর এক করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে দেশটিতে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের রেকর্ডও ভেঙে দিয়েছে।

এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে এ পর্যন্ত একক কোনো দেশে একদিনে এতসংখ্যক মানুষ আক্রান্তের এটিই প্রথম ঘটনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে গত ১২ এপ্রিল করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত এবার যুক্তরাষ্ট্রকে টপকে সংক্রমণে  প্রথম স্থানে উঠে আসল জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত হয়েছে, যা বিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল।

গত ৪ এপ্রিল ভারতে একদিনে আক্রান্ত হয়েছিল এক লাখ। মাত্র ১৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৩ লাখ ছাড়িয়ে গেল। দৈনিক আক্রান্তের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ গতিতে, যা আমেরিকার চেয়ে চারগুণ বেশি।

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ২ হাজার ১০২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা শনাক্তে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতের বিশ্ব রেকর্ড

আপডেট সময় ০১:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১