ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে মারধর করায় ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরে ছেলের লাঠির আঘাতে সরোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সরোয়ার হোসেনের ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার ওই এলাকার আমজেদ হোসেনের ছেলে।

নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সঙ্গে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে বাগ-বিতণ্ডা হয়।

সরোয়ার হোসেন কথাকাটাটির একপর্যায়ে হাসিনাকে মারধর করেন। এ সময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিলেন। হাসিনা ঘুমন্ত ছেলেকে ডেকে মারধরের বিষয়টি জানান। তখন নয়ন ঘরের দরজার ডাসা দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন।

এরপর পরিবারের লোকজন সরোয়ার হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনায় রেফার করা হয়। খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ছেলে লাঠি দিয়ে আঘাত করায় বাবা মারা গেছেন। অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মাকে মারধর করায় ছেলের পিটুনিতে বাবার মৃত্যু

আপডেট সময় ০৪:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১