স্টাফ রিপোটার :নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (২৮ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ইরফান সেলিমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
এর আগে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ইরফান সেলিমকে গত ১৮ মার্চ জামিন দেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আজ রোববার বিষয়টি আপিল বিভাগের চেম্বার কোর্টে ওঠে। পরে হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন বিচারপতি।
পরে ইরফানের আইনজীবী সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেছিলেন, ইরফান দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার হাইকোর্ট এ মামলায় তাকে জামিন দিয়েছেন। এ জামিন আদেশের অনুলিপি পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
গত বছরের ২৪ অক্টোবর রাতে ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ইরফান। ওই ঘটনায় ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।
পরে ২৫ অক্টোবর পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবীদাস লেনে হাজি সেলিমের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় র্যাব। ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে আটক করা হয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











