ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শেখ হাসিনার একটি রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

আওয়ামী লীগে কোনো হাইব্রিড, মাদকব্যবসায়ী ও মাস্তানদের স্থান নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মির্জা ফখরুল শুধু বলে বেড়ান যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

পদত্যাগ এতো সহজ নয়। শেখ হাসিনার একটি রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না, পথ হারাবে না।

মঙ্গলবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব এ কথা বলেন মন্ত্রী। সাধন চন্দ্র আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি, জামায়াত থেকে শুরু করে এমন কেউ নেই যে শেখ হাসিনার কাছ থেকে সুবিধা পায়নি। এ সরকারের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না।

কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছে। কম দামে সার পাচ্ছে। এখন সেচের অভাবে ধান নষ্ট হয় না। বিধবারা বিধবা ভাতা, বয়স্করা বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, স্কুল কলেজে নতুন নতুন বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট হচ্ছে। তাই সঠিক সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে খাদ্যমন্ত্রী উল্লেখ করেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শেখ হাসিনার একটি রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না : খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১