ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কমনওয়েলথের শীর্ষ ৩ নারী নেতার তালিকায় শেখ হাসিনা

ছবিঃ শেখ হাসিনা, মিয়া আমোর মোটলি ও জেসিন্ডা আরডার্ন। (বাম দিক থেকে)

স্টাফ রিপোর্টারঃ  কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন অনুপ্রেরণীয় নারী নেতার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারি চলাকালীন সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।

তারা হলেন— বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘আমি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিন জন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই, যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

তারা হলেন— নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

‘আরও অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যে সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণময় বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা যুগিয়েছেন’, বলেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কমনওয়েলথের শীর্ষ ৩ নারী নেতার তালিকায় শেখ হাসিনা

আপডেট সময় ০৬:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১