ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ৭৫টি গাড়ির সংঘর্ষে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: তুষার ঝড়ের পর বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মহাসড়কে একসঙ্গে ৭৫ থেকে ১০০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তুষার ঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে জমাট বাধা বৃষ্টি হচ্ছে ও বরফ পড়ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টেক্সাসের ফোর্টওর্থ এলাকার ইন্টারস্টেট-৩৫ নামের ওই মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।

ফোর্টওর্থ পুলিশের টুইটারে ওই দুর্ঘটনার দৃশ্য শেয়ার করা হয়। তাতে দেখা যায়, প্রথমে দুই-একটি গাড়ি উল্টে যায়, যার মধ্যে ফেডএক্সের দুটি লরিও ছিল।

এরপর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে। এছাড়া রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়।খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফোর্টওর্থ এলাকায় অ্যাম্বুলেন্স সেবা দেয় এমন একটি সংস্থার একজন কর্মকর্তা ম্যাট জাভাস্কি গণমাধ্যমের বরাত দিয়ে বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৩৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সেখানকার যানবাহনগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। গাড়িগুলো সরাতে অনেক সময়ের প্রয়োজন হতে পারে।

পুলিশ হতাহতদের পরিবারের সদস্যদের দেখা করার জন্য একটি কমিউনিটি সেন্টার ঠিক করে রেখেছে। এছাড়া ফোর্টওর্থ পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, যারা এই দুর্ঘটনায় পতিত হয়েছিলেন কিন্তু আহত হননি তারা যেন পুলিশকে তার নিরাপদ থাকার বিষয়টি জানায়।

এছাড়া তুষার ঝড়ের কারণে ডালাস ও আর্লিংটনে আরও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ৭৫টি গাড়ির সংঘর্ষে ৫ জন নিহত

আপডেট সময় ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১