ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ওভারের তৃতীয় বলে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

ক্রীড়া ডেস্ক: অবিশ্বাস্য দৃঢ়তায় চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা।

এখানেও শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে সফরকারি দল। তাদের ওপেনিং জুটি ভাঙতেই ঘাম ঝরেছে বাংলাদেশের। ম্যাচ শুরুর দেড় ঘন্টায় মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল।

ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলাম ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে। ৬৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।

ক্যাম্পবেল খেলছিলেন বেশ দেখেশুনে। সেট হয়ে গিয়েছিলেন উইকেটে। তবে ভুল করে বসেছেন ৩৬ রানে এসে। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ক্যারিবীয় ওপেনার।

তাইজুলের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। যদিও সিদ্ধান্তটা পছন্দ হয়নি ক্যাম্পবলের, রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। রিভিউতেও স্পষ্ট দেখা যায়, উইকেট হিট করতো বল।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ওভারের তৃতীয় বলে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

আপডেট সময় ১২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১