ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন সিনেটে শুরু হচ্ছে। দ্রুত বিচার শেষ করতে সিনেট নেতারা একটি সময়সীমা নিয়ে একমত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে প্রাণঘাতী হামলার জন্য সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

ডেমোক্র্যাটরা বলছে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। যদিও ট্রাম্পের আইনজীবীরা বলছেন, হামলার সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ততা নেই এবং এই অভিশংসন বিচার অসাংবিধানিক। মঙ্গলবার তারা বিচারের আইনি এখতিয়ারকে চ্যালেঞ্জ জানাবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসন বিচারের মুখোমুখি হলেন। এবার যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

ট্রাম্পকে অভিশংসিত করতে ১০০ আসনের সিনেটের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। সিনেটে ডেমোক্র্যাটদের আসন রয়েছে ৫০ টি। রিপাবলিকানরা তাদেরকে সমর্থন জানাবে এমন ইঙ্গিত খুব বেশি নেই।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিচারপূর্ব বিবৃতিতে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, অভিশংসন বিচার অসাংবিধানিক। কারণ ট্রাম্প দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং এখন তিনি একজন নাগরিক।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরু

আপডেট সময় ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১