ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

অভ্যুত্থানের জেরে নিউজিল্যান্ড সম্পর্ক স্থগিত করল মিয়ানমারের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। খবর রয়টার্স।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, সেই সঙ্গে শিগগির মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।

এদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা পৃথক বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের বৈধতা স্বীকার করে না। মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে দেশটিতে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভ্যুত্থানের জেরে নিউজিল্যান্ড সম্পর্ক স্থগিত করল মিয়ানমারের সঙ্গে

আপডেট সময় ১২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১