ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতে তুষার ধসে আটকে পড়া ১৬ শ্রমিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠে হিমবাহ ভেঙে তুষার ধসে একটি টানেলে আটকে পড়া ১৬ শ্রমিক অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন। তারা দূর্ঘটনাস্থলের কাছেই একটি বিদ্যুৎপ্রকল্পের কাজ করা অবস্থায় আটকা পড়েন।

রোববার (৭ ফেব্রুয়ারি) এই তুষার ধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চামোলির ওই তুষার ধসের সময় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন বিদ্যুৎপ্রকল্পের ১৬ জন শ্রমিক।

আচমকা সেই সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেলে কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় একে একে ওই ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

সকালে তুষারধসের জেরে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। তখন ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে ১৫০ শ্রমিক কাজ করছিলেন।

উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, তাদের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন। তবে নিহত এবং আহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এছাড়া, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে তুষার ধসে আটকে পড়া ১৬ শ্রমিক উদ্ধার

আপডেট সময় ১১:১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১