ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ছোঁড়া গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এ ঘটনা ঘটে। খবর জি নিউজ।

নিহত সেনা সদস্যের নাম লক্ষ্ণণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন। ভারতীয় সেনাদের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, বুধবারও অন্যবারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাক সেনারা।

তখনই তাদের ছোঁড়া গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্ণণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ওই সেনা সম্পর্কে তিনি বলেন, লক্ষ্ণণ ছিলেন একজন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

জি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি জম্মু ও কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানকে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে দেখা গেছে। বিনা প্ররোচনাতেই তাদের গুলি বর্ষণের ফলে বহু ক্ষেত্রেই সেনার পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাসদস্য নিহত

আপডেট সময় ০১:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১