ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

উগান্ডায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক। মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

বুধবার (৩ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া একটি মানবাধিকার সংস্থা খবরটি দিয়েছে। উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা জানিয়েছেন, যাত্রীবাহী একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা যাত্রীরা মূলত শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে কাসেসি থেকে আরও দুটি লরি এসে যুক্ত হয়।

এরপর বুন্দিবোগিয়ো থেকে আরও একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উগান্ডায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত

আপডেট সময় ০৭:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১