ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৯

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের একজন হাসপাতাল ও অপর তিনজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মৃতরা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। তবে আরেকজনের নাম জানা যায়নি।

এ ব্যাপারে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ পর্যন্ত পৃথক ঘটনায় নয়জন মারা যাওয়ার খবর শুনেছি। এর মধ্যে গতকাল (সোমবার) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমনাথ নামের একজনের মৃত্যু হয়।

ওইদিন আরও একজনের মৃত্যু খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে অসুস্থ অবস্থায় আলমগীর মারা গেছে। রিকশাচালক জুলফিকার মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। তবে আরেক জনের নাম জানা যায়নি।

তিনি আরও বলেন, এর আগে রোববার রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮), শহরের কাটনারপাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০) ও আব্দুল জলিলের (৬৫) মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৯

আপডেট সময় ০১:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১