ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মিয়ানমারের ভোট কারচুপির ঘটনায় এই পদক্ষেপ; সেনাবাহিনী

ছবিঃ সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং

আন্তর্জাতিক ডেক্সঃ   মিয়ানমারের সর্বশেষ নির্বাচনে কারচুপির ঘটনায় সরকারের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী।

আজ সোমবার সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজের বরাতে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজের খবরে বলা হয়েছে, নির্বাচনে কারচুপির ঘটনায় ক্ষমতাসীন দল কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সেনাবাহিনী দেশটিতে আগামী এক বছরের জন্য ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

আজ থেকে আগামী এক বছর সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং দেশ পরিচালনা করবেন।

এর আগে সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। পাশাপাশি দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতার করে।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এসব ঘটনা ঘটল।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারের ভোট কারচুপির ঘটনায় এই পদক্ষেপ; সেনাবাহিনী

আপডেট সময় ১১:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১