ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পর পর তিন বার নির্বাচনে জিতে হ্যাটট্রিক করলেন বিএনপি’র সনি

নজমুল হক সনি

তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন ধানের শীষের নজমুল হক সনি। পরপর তিনবার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক এ সভাপতি।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নি অফিসার মাহমুদ হাসান।

জানা গেছে, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ১৯৮৭ সালে মূল শহরের সঙ্গে আরও শতাধিক মহল্লা অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালে নজমুল হক সনি প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে দ্বিতীয় এবং ২০২১ সালে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

নজমুল হক সনি বলেন, জনগণের ভোটে তিনবারের মতো নির্বাচিত হতে পেরেছি। পৌরবাসীর দোয়া ও সমর্থনের কারণে এটি সম্ভব হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পর পর তিন বার নির্বাচনে জিতে হ্যাটট্রিক করলেন বিএনপি’র সনি

আপডেট সময় ০৯:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১