ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে মাটি খুড়তে গিয়ে চাপা পড়ে দুই শ্রমিক নিহত

মুন্সিগঞ্জ  প্রতিনিধি: মুন্সিগঞ্জে বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়তে গিয়ে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, ওই এলাকার রেজাউল করিমের ছেলে রুবেল হোসেন (৪৫) ও আরেকজন একই উপজেলার সাতগাও এলাকার দীলিপ মন্ডলের ছেলে সচিন মন্ডল (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার ইতালি প্রবাসী আফজাল হোসেনের বাড়ি নির্মাণের জন্য পিলারের গর্ত খুড়ছিলেন নির্মাণ শ্রমিকরা।

দুপুর আড়াইটার দিকে গর্তের একপাশে মাটি ভেঙে পড়লে তিন শ্রমিক চাপা পড়েন। এসময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। জিল্লু নামে আরেক আহত শ্রমিককে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আফজাল হোসেনকে আটক করা হয়েছে।

ট্যাগস

মুন্সিগঞ্জে মাটি খুড়তে গিয়ে চাপা পড়ে দুই শ্রমিক নিহত

আপডেট সময় ০৬:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১