ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে বিএসইসি

অর্থনীতি ডেস্ক: শেয়ারবাজারের উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুদানের এই অর্থ ডিজিটালাইজেশনের জন্য ব্যয় করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এজন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে চিঠিও দিয়েছে সংস্থাটি।  বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। জানা গেছে, ডিজিটালাইজেশন নিয়ে কাজ করার জন্য অর্থমন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কমিশনের কয়েকবার আলাপ হয়।

সেখানে প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চায় কমিশন। এরই আলোকে কমিশন ৭ মিলিয়ন ডলার অনুদান চেয়ে সোমবার চিঠি দিয়েছে। তবে সরাসরি বিশ্বব্যাংকের কাছে চিঠি দেয়ার সুযোগ না থাকায় অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিএসইসি।

ওই বিভাগ থেকে ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে এটি বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে। শেয়ারবাজারে ডিজিটালাইজেশনের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে করোনা মহামারি। এই মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজার চালু থাকলেও বাংলাদেশে বন্ধ ছিল ৬৬ দিন।

সে কারণেই দায়িত্ব নেয়ার পর পরই ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। এরই ধারাবাহিকতায় বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এ তালিকায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করা, বিভিন্ন প্রতিবেদন অনলাইনে জমা দেয়ার সুযোগ করে দেয়া রয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে বিএসইসি

আপডেট সময় ০১:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১