ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বাইডেন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ইউরোপ ও ব্রাজিলের ভ্রমণে

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ডসহ ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা রবিবার এ খবর জানায়। খবর এএফপির। এছাড়া সোমবার থেকে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি অবস্থানকারীদের ওপরেও ভ্রমণ নিষেধাজ্ঞার সময় আরও বৃদ্ধি করবেন তিনি।

ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। ধরনটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে জায়গা করে নিয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা।

গত সপ্তাহে মাস্ক পরার নিয়ম আরও কঠোর করে নির্বাহী আদেশ দেন বাইডেন। যুক্তরাষ্ট্রে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনও বাধ্যতামূলক কয়া হয়েছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা একটি জাতীয় জরুরি পরিস্থিতির মধ্যে আছি। তাই জরুরিভাবেই এটি কোমাবিলার সময় হয়েছে।’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কার্যালয় ত্যাগ করার আগে ঘোষণা দিয়েছিলেন, ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে বাইডেন প্রশাসন জানায় তারা দ্রুত এই আদেশ পাল্টাবেন যা ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত বছরের ৩১ জানুয়ারি থেকে ট্রাম্প চীনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। মহামারি আরও বৃদ্ধি পেলে ১৪ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা ইউরোপের দেশগুলোর ওপরেও কার্যকর হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আড়াই কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে চার লাখ ২০ হাজারেরও বেশি। জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বের চার ভাগের এক ভাগের চেয়েও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাইডেন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ইউরোপ ও ব্রাজিলের ভ্রমণে

আপডেট সময় ১২:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১