ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন জনপ্রিয় ‘টক শো’ উপস্থাপক ল্যারি কিং

বিনোদন ডেস্ক: আমেরিকার জনপ্রিয় ‘টক শো’ উপস্থাপক ল্যারি কিং ৮৭ বছর বয়সে মারা গেছেন। প্রায় ছয় দশক ধরে তিনি মার্কিন মিডিয়াতে কাজ করেছেন, যার মধ্যে একটি সিএনএন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন ২৫ বছর ধরে।

শনিবার (২৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ল্যারি। চলতি মাসেই তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

সত্তরের দশকে রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’র মাধ্যমে দারুণ খ্যাতি পান এ উপস্থাপক। ১৯৮৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সিএনএন টিভি চ্যানেলে ‘ল্যারি কিং লাইভ’ উপস্থাপনা করেছেন। এ অনুষ্ঠানে তিনি সব প্রখ্যাত রাজনীতিক, তারকা ও প্রভাবশালী ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন। ইউএসএ টুডে পত্রিকায় ২০ বছরের বেশি সময় ধরে তিনি কলাম লিখতেন।

সম্প্রতি তিনি রাশিয়ার রাষ্ট্রায়াত্ত আন্তর্জাতিক মাধ্যম হুলু ও আরটিতে ‘ল্যারি কিং নাউ’ নামের অনুষ্ঠান উপস্থাপন করেছেন। সূত্র: বিবিসি, হলিউড রিপোর্টার

ট্যাগস

চলে গেলেন জনপ্রিয় ‘টক শো’ উপস্থাপক ল্যারি কিং

আপডেট সময় ০৮:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১