ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নারায়ণগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় ডেসকোর তার ছিঁড়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পৌনে নয়টার দিকে আমাদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনের সন্নিকটে কুমারটেক এলাকায় ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়।

এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরের চালায় তার পড়ে আগুন লেগে মুহূর্তেই পুড়ে যায়। ততক্ষণে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়াও তার দুই প্রতিবন্ধী শিশু সন্তানসহ তিনজন সেখানেই নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।

এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১