ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে নার্সিং হোমে আগুন লেগে ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এছাড়া ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দেশটির পুলিশকে উদ্ধৃত করে গণমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিল্ডিংটি মূলত একটি আবাসিক ভবন ছিল। তবে এটিতে একটি নার্সিং হোম কাজ চালাচ্ছিল। বিল্ডিংটি নার্সিং হোমের জন্য নিবন্ধিত কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিয়য়ে বাড়ির মালিক ও নার্সিং হোমের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। নার্সিং হোমে আটকে থাকা প্রচুর মানুষকে উদ্ধারও করা হয়েছে। তবে এরমধ্যেই ১৫ জনের মৃত্যু হয় এবং আরও পাঁচ জন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইউক্রেনে নার্সিং হোমে আগুন লেগে ১৫ জন নিহত

আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১